ভূরাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ স্থগিত

সারাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর ব্রাদার্স ইউনিয়ন মাঠে এ সমাবেশ হওয়ার কথা ছিল।

সোমবার (১৫ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবাদ সমাবেশ সমাবেশ স্থগিত হওয়ার বিষয়টি জানান।

তিনি বলেন, সারাদেশের সব বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকাগুলোতে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের যে সমাবেশ হওয়ার কথা ছিল তা সরকারি বাধা ও দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে।

এবিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বাংলানিউজকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি ও বিদেশি মেহমান আসার কারণে আমরা এ সমাবেশ স্থগিত করেছি। তবে রমজানের আগে এ সমাবেশ হবে।

Related Articles

Leave a Reply

Back to top button