স্পোর্টেইনমেন্ট

ক্রিকেট থেকে উঠে গেল ‘ব্যাটসম্যান’

ক্রিকেটে এখন থেকে আর ব্যবহৃত হবে না ব্যাটসম্যান শব্দটি। ছেলে ও মেয়ে উভয় ব্যাটসম্যানদের ডাকা হবে ব্যাটার বলে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট থেকে উঠে গেল ব্যাটসম্যান শব্দটি। মূলত লিঙ্গ বৈষম্য দূর করতেই ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় ব্যাটসম্যান শব্দ থেকে ‘ম্যান’-এর পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ কিছু ব্যবহারের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তা পূরণ হলো।

অবশ্য এমসিসি বলছে, ‘ফিল্ডার’ বা ‘বোলার’ শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ব্যাটার’ শব্দটিই বেছে নেয়া হয়েছে।

এমসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button