ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র দিনমজুর, কর্মহীন রিকসা ও ভ্যান চালক এবং অসহায় মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ২ এপ্রিল নগর ভবনে কর্পোরেশনের ১০ টি ওয়ার্ডের কাউন্সিলদের হাতে হতদরিদ্র এসব দিনমজুরদের মধ্যে বিতরনের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন।
প্রতিটি ওয়ার্ডের জন্য ৫০০টি করে প্যাকেট হিসেবে ১০ টি ওয়ার্ডের জন্য ৫০০০ প্যাকেট তুলে দেওয়া হয় ।
ওয়ার্ড সমূহ হল : ৮, ৯, ১০, ১২, ১৩, ২২, ২৩, ২৪, ২৫ এবং ২৬ ।
কাউন্সিলরগন তালিকা অনুযায়ী এসব খাদ্যসামগ্রী আগামীকাল থেকেই বিতরন করা শুরু করবেন।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এ সময় বলেন পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে।
এর আগে বংশাল চৌরাস্তা এলাকায় প্রায় এক হাজার রিকসা ও ভ্যানচালকদের মাঝেও মেয়র সাঈদ খোকন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন।
তিনি নাগরিকদের ঘরে থাকা এবং সামাজিক দুরুত্ব বজায় রাখার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে থাকার কথাও জানান তিনি।
এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।



