বাংলাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে, গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত থেকেই ২০ কিলোমিটারের বেশি এলাকাজুড়ে থেমে থেমে যানজট লেগেই আছে।
এতে করে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
এজন্য শনিবার (১৭ জুলাই) ভোরে দুই বার টোল আদায় বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ।
লকডাউন শিথিল ও ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুন। এর ফলে মহাসড়কের টাঙ্গাইল এ অংশে যানজট।
এছাড়া বঙ্গবন্ধু সেতুপশ্চিম হতে সিরাজগঞ্জ রোড পর্যন্ত ২২ কিলোমিটার রয়েছে পরিবহনের ধীরগতি।



