বাংলাদেশ

টাকা নিয়ে সেরামের টিকা আটকানোর অধিকার নেই: পাপন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন) বলেছেন, দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট, টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

শনিবার (১৪ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর নাজমুল হাসান সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকা আনার ব্যাপারে এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা।

তিনি বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।

বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান বলেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে, সে অনুযায়ী টিকা দেবে না, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকা অনুযায়ী টিকা আমাদের দিতে হবে। দেড় কোটি ভ্যাকসিনের টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

পাপন আরও বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু, সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনাও বুঝিয়ে দিতে হবে।

সম্প্রতি সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেছেন, আগামী জুন–জুলাইয়ের আগে তারা টিকা রপ্তানি করতে পারবে না।

আদর পুনাওয়ালার ওই কথার প্রেক্ষিতে দেশে টিকা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই বেক্সিমকো ফার্মার এমডি নাজমুল হাসান একথা বললেন।

Related Articles

Leave a Reply

Back to top button