বাংলাদেশ

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন প্রণয় ভার্মা

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন প্রণয় কুমার ভার্মা। বর্তমানে তিনি ভারতের হাইকমিশনার হিসেবে ভিয়েতনামে নিযুক্ত আছেন।

এদিকে, বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন।

আজ মঙ্গলবার (১২ জুলাই) ভারতের গণমাধ্যম ডাব্লিউআইওএন এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।

প্রণয় ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৯ সালের ২৫ জুলাই থেকে। ১৯৯৪ সালে তিনি ফরেন সার্ভিসে যোগ দেন। ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতে।

এর আগে কয়েকটি সূত্রের বরাতে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। তবে সুধাকর দালেলাকে ভুটানে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button