ভূরাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

ময়মনসিংহ শহরের রামকৃষ্ণ মিশন ও মন্দিরে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ময়মনসিংহ শহরের রামকৃষ্ণ মিশন ও মন্দির কর্তৃপক্ষকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু করোনা সুরক্ষা সামগ্রী মাস্কও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।

২৪ অক্টোবর শনিবার সন্ধ্যায, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সুরক্ষা সামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশের সকল ধর্মীয় উৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছাইফুর সিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডঃ নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button