মাধ্যমিকে রোলের পরিবর্তে আইডি দেয়ার নির্দেশ

শিক্ষার্থীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (৪ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সব অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি-বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ এবং উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে।
মাউশির মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনার কারণে ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারা দেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নম্বর দেয়া যথাযথ হবে কি না, তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এ ক্ষেত্রে রোল নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে বলে জানান তিনি।



