বিশ্ব

পুতিনের সঙ্গে মোদির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউক্রেনে সহিংসতা বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বলা হয়, রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তা যে আন্তরিক এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব- মোদী সে বার্তাই দিয়েছেন পুতিনকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ঘটনাপ্রবাহ সম্পর্কে নরেন্দ্র মোদিকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।

দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কূটনৈতিক দলগুলো প্রাসঙ্গিক স্বার্থের বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে তারা বলেও একমত হয়েছেন বলেও জানানো হয় বিবৃতিতে।

এর আগে, বৃহস্পতিবার দিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টানা কয়েকদিনের উত্তেজনার পর বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে লড়াই অব্যাহত রয়েছে রুশ সেনা ও ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে।

Related Articles

Leave a Reply

Back to top button