বাংলাদেশ

ডেপুটি স্পিকারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার পৃথক পৃথক শোক বার্তায় তারা ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এর আগে, শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া।

ডেপুটি স্পিকারের ভাই ফাহাদ রাব্বী ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ফজলে রাব্বী মিয়া দীর্ঘ ৯ মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button