স্পোর্টেইনমেন্ট

৪-০ গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেদের মাঠে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমারবিহীন ব্রাজিল। এ হারে কাতার বিশ্বকাপে খেলার সব আশা শেষ হয়ে গেল প্যারাগুয়ের।

ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিলেন ব্রাজিল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা সময়। অবশেষে ২৮ তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোল দেন রাফিনহা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পর পর ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে কৌতিনহো। ৬৮ মিনিটের মাথায় তার চোখজুড়ানো শটে গ্যালারি প্রকম্পিত হয় যেন।

এদিন ব্রাজিল যেন গোল উৎসবে মাতে। ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন অতিরিক্ত সময়ে খেলতে নামা অ্যান্টনি। এছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে এক হালি পূর্ণ করেন রদ্রিগো। শেষ পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করে ব্রাজিল।

Related Articles

Leave a Reply

Back to top button