স্পোর্টেইনমেন্ট

ডিপিএলের সুপার লিগে খেলবেন না সাকিব

সম্প্রতি ৩ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল বৃহস্পতিবার এক ম্যাচ মাঠেও নেমেছেন।

কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে আর থাকছেন না সাকিব। কারন, বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।

গত শুক্রবার আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে স্টাম্পে লাথি দিয়ে ও আছাড় মেরে আম্পায়ারের সিদ্ধান্তের ‘প্রতিবাদ’ জানান মোহামেডান অধিনায়ক সাকিব। এই অপরাধে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার মাঠে নামেন সাকিব। মোহামেডান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরেই সাকিব দেশ ছাড়ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button