বাংলাদেশ

ডিএমপি’র ৩ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরখান, কামরাঙ্গীচর ও বনানী থানায় নতুন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পদায়ন করা হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপি’র গোয়েন্দা-মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি, কামরাঙ্গীচর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে কামরাঙ্গীচর থানার ওসি ও কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে উত্তরখান থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button