বাংলাদেশ

ট্রায়ালের অনুমোদন পেলো বঙ্গভ্যাক্স

পরীক্ষামূলকভাবে মানবদেহে করোনা ভ্যাকসিন বঙ্গভ্যাক্স ট্রায়ালের নীতিগত অনুমোদন পেয়েছে গ্লোব বায়োটেক।

মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল  বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন।

বিএমআরসির পরিচালক বলেন, আমাদের এ সংক্রান্ত কমিটি ভ্যাকসিনটির ফেজ-১ ট্রায়ালের নৈতিক অনুমোদন দিয়েছে। এখন তারা ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদন করবে। আশা করি শর্ত অনুযায়ী তারা ভ্যাকসিনটির ট্রায়াল পরিচালনা করবেন।

ওষুধ প্রশাসন অধিদফতরে আবেদনের বিষয়ে গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, খুব দ্রুত আমরা ট্রায়ালের আবেদন করবো। অনুমোদন পেলেই আমরা হিউম্যান ট্রায়াল শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button