বিশ্ব

ট্রাম্প করোনা মুক্ত

করোনা সংক্রমণ থেকে মুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১২ অক্টোবর) হোয়াইট হাউসের প্রেস সচিব ও ট্রাম্পের সহকারী ক্যালিফ ম্যাকইনানির কাছে পাঠানো হেলথ আপডেটে ডা. সিন কনলি এ তথ্য জানান। রয়টার্স  ও আল জাজিরার তাদের  প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।

হোয়াইট হাউসের চিকিৎসক সিন কোনলি আগেই জানিয়েছিলেন, ট্রাম্পের কাছ থেকে নভেল করোনা ভাইরাস আর সংক্রমিত হবে না। তিনি সবার জন্য নিরাপদ।

হাসপাতাল থেকে ফিরে এরই মধ্যে তিনি জনসমক্ষে দেখা দেন। হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি লনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন।

গত ২ অক্টোবর ট্রাম্প জানান, তিনি সস্ত্রীক কোভিড পজিটিভ। এরপর চলে যান আইসোলেশনে।

 

Related Articles

Leave a Reply

Back to top button