অন্য খবর

টিকা নিয়ে করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন  চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে স্ত্রীসহ তার করোনা রির্পোট পজিটিভ আসায়  দুজনই বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে নিজেই জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ।

তিনি বলেন, আমরা দু‘ জনই গত ২ তারিখ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছি। কয়েকদিন আগে হঠাৎ শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। কিন্তু তিনদিন ধরে জ্বর না যাওয়ায় স্ত্রী ও আমি করোনার পরীক্ষা করাই। তারও জ্বর রয়েছে। বুধবার ১০ মার্চ আমাদের রির্পোটে করোনা পজিটিভ এসেছে। এখন আমার জ্বর কমেছে। তবে নাকে ঘ্রাণ পাচ্ছি না। এ ছাড়া কোনো শারীরিক জটিলতা নেই। আপাতত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসকরে পরামর্শে মেডিসিন নিচ্ছি। তবে শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি হবো।

কাজী হায়াৎ সবার কাছে দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button