টিকা কিনতে, এডিবি’র ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা

করোনা ভাইরাসের টিকা কেনার জন্য, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আশ্বাস দেন, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস প্রেস ব্রিফিং করে জানান, করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশাংসা করেন মনমোহন প্রকাশ।
এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি।
করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশাংসা করেন মহমোহন প্রকাশ।
তিনি জানান, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড খুলে দেয়ায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তার সরকার ঢাকা-বরিশাল-পটুয়াখালী রেললাইন নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
পরে এডিবির প্রকাশিত বই ‘এশিয়ার সমৃদ্ধির যাত্রা: নীতি, বাজার এবং প্রযুক্তি ৫০ বছরেরও বেশি’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধামন্ত্রীর হাতে তুলে দেন মনমোহন প্রকাশ।



