বিশ্ব

টানা ১০ দিন ধরে হেঁচকি, হাসপাতালে ব্রাজিলের প্রেসিডেন্ট

টানা দুই’শ ৪০ ঘন্টা থেকে ক্রমাগত হেঁচিকি ওঠায় হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো।

গতকাল বুধবার তাকে প্রথম নিয়ে যাওয়া হয় দেশের একটি সেনা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় সাও পাওলোর অন্য একটি হাসপাতালে।

৬৬ বছর বয়সী এই প্রেসিডেন্টের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

জানা গেছে, গত ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠছে প্রেসিডেন্টের। দাঁতের একটি চিকিৎসার পরেই তার এই সমস্যা শুরু হয়। চিকিৎসকরা ধারণা করছেন, তার পাকস্থলীতে একটি ব্লক আছে। তার পেট ব্যথাও আছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

এদিকে, এক টুইটবার্তায় বলসোনারো বলেছেন, ঈশ্বরের চাইলে শিগগিরই তিনি ফিরে আসবেন।

Related Articles

Leave a Reply

Back to top button