বিশ্ব

টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত বেড়ে ২০৮

প্রবল ঘূর্ণিঝড় টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮ জনে। খবর: বার্তাসংস্থা এএফপি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ও শুক্রবার দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে শক্তিশালী এই টাইফুন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ এবং এখনও অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির বাতাস নিয়ে আঘাত হানা শক্তিশালী টাইফুন রাই’কে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী টাইফুনগুলোর একটি হিসেবে বর্ণনা করা হচ্ছে। এছাড়া টাইফুনের পর দেশটির লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিপর্যস্ত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট দেখা দিয়েছে।

দেশটির প্রশাসন আশ্রয়হীন ও বিপর্যস্ত মানুষের কাছে সুপেয় পানীয় এবং খাবার পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button