স্পোর্টেইনমেন্ট

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচ দিয়ে টাইগারদের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছে কামরুল ইসলাম রাব্বির।

দীর্ঘ ৭ মাস পর এই সিরিজ দিয়ে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ বলে দুই দলের এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।

ওয়ানডে সুপার লিগে দুই দলই ভালো অবস্থায় রয়েছে। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। আর ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমে রয়েছে আফগানরা।

দুই দলের একাদশ

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।

Related Articles

Leave a Reply

Back to top button