স্পোর্টেইনমেন্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান টাইগার কাপ্তান মুমিনুল হক।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি ও এবাদত হোসাইন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, ওসাদা ফার্নান্দো, পাথুম নিশানকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোসান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ওয়ানিনডু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

Related Articles

Leave a Reply

Back to top button