স্পোর্টেইনমেন্ট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের তৃতীয় সিরিজে এবারের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।

করোনার কারণে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটেই বাইরে থাকতে হয়েছে। অবশেষে জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, শেন মোসলি, কাইল মায়ার্স, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), রাখিম কর্নওয়াল, কেমার রোচ, জোমেল ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল।

Related Articles

Leave a Reply

Back to top button