স্পোর্টেইনমেন্ট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি হেরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের প্রত্যয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে ভালো সূচনার আশায় ছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই হতাশ করেন তারা। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২১০ রান করে। ২১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৪ রানে ইনিংস থামে বাংলাদেশের।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে এখনও জয় পায়নি বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button