স্পোর্টেইনমেন্ট

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

সিরিজ জয়ের মিশন নিয়ে, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সকাল ১১টায়।

আজকের এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই কোন পরিবর্তন।

তবে আফগানিস্তানের একাদশে তিনটি পরিবর্তন রয়েছে। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদযাই ও গুলবাদিন নাইবের পরিবর্তে একাদশে জায়গা হয়েছে রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আহমতউল্লাহ ওমরযাইয়ের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজল ফারুকি।

আজকের এ ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এ ম্যাচটা জিতলেই আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থানে উঠে যাবে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button