বাংলাদেশ

ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন করবেন না: নে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঝুঁকি নিয়ে লঞ্চে আরোহন না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন নে-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, অনুমোদিত সংখ‍্যার চেয়ে অধিক যাত্রী নেয়া যাবেনা। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব‍্যবস্থা করা হবে। সময়মত লঞ্চ ছেড়ে যাবে। আমরা বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, নৌপুলিশ, আইন শৃংখলা বাহিনী যারা কাজ করছেন তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছিনা; যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছি।

আজ রোববার ঢাকা সদরঘাট টার্মিনালে ঈদ ব‍্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন নে-নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ঝুঁকি নেয়ার থেকে জীবন অনেক মূল‍্যবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌসেক্টরের উন্নয়নে কাজ করছেন। আগামী ২০২৫-২৬ সালে আরো নিরাপত্তার সাথে যাত্রী পারাপার করতে পারব। ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব‍্যবস্থা নেয়া হবে। ঈদকে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে আইন শৃংখলা বাহিনীকে কঠোর ব‍্যবস্থা নেয়ার আহ্বান জানান।

করোনা পরিস্থিতির দুবছর পর সবাইকে নিয়ে ভালভাবে ঈদ করতে নিরাপত্তা নির্দেশনা অনুসরন করতে যাত্রীদের প্রতি তিনি আহ্বান জানান। কালবৈশাখী ঝড়ের সময়ে লঞ্চ বার্থিং করে ফেলবে। নির্দেশনা মেনে লঞ্চ চলবে।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) সংস্থার পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী লঞ্চ মালিক ও যাত্রীদের সাথে কথা বলেন।

প্রতিমন্ত্রী ঈদ ব‍্যবস্থাপনার সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। বলেন, নির্দেশনা বাস্তবায়নে যথাসাধ‍্য কাজ করছে। যাত্রীদের কাছে এনআইডি কার্ড রয়েছে-তারা নির্দেশনা মেনে চলছে তাও সন্তোষজনক।

Related Articles

Leave a Reply

Back to top button