বাংলাদেশ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমিতি।

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ‘ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো সম্ভব নয়। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।’

এদিকে, জানা গেছে, সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। যদিও এ খাতের মালিক-শ্রমিকরা এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button