বাংলাদেশ

জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের নির্মাণাধীন ছাদ ধসে দুজন নিহত হয়েছেন। এ সময় আরো পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট। এ পর্যন্ত ধসেপড়া ছাদের নিচে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সম্মিলিতভাবে কাজ চালছে। তবে ধসে পড়া ছাদের নিচে কয়েকজন আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ (১৭)। আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- মো. রোকন (৩৮), মো. হাসান (২৪), মো. হানিফ (২৫), মো. হানিফ (২৭)৷ মো. সোহেল (২৩)।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছাদটি নির্মাণের যে সেন্টারিং তৈরি করা হয়েছে, সেটি দুর্বল ছিল।

খাগড়াছড়ি সেনা সদর জোনের উপঅধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম বলেন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস মিলে আমরা নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ করছি। আমরা প্রাথমিকভাবে দেখছি ছাদের সেন্টারিং’র ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে চেষ্টা করছি যতদ্রুত সম্ভব উদ্ধার কাজ চালিয়ে যেতে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমরা খতিয়ে দেখব। এখন আরও শ্রমিক আটকে আছে কি না, তা দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button