ভূরাজনীতি

কুয়েত দূতাবাসে শোক বইতে স্বাক্ষর দিলেন বিএনপি

কুয়েতের আমিরের মৃত্যুতে ঢাকার কুয়েত দূতাবাসে গিয়ে শোক বইতে স্বাক্ষর করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি গুলশানে কুয়েত দূতাবাসে যায়।

সেখানে রাখা শোক বইতে তারা স্বাক্ষর করেন।

এসময় নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ড. এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এ সময় তারা কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াতের সঙ্গে কথা বলেন। ও শোক প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button