অন্য খবর

জায়েদ খানের শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত

প্রাথমিকভাবে স্থগিত করা হলো জায়েদ খানের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ। ২ এপ্রিল শিল্পী সমিতির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
সমিতির কার্যকারী কমিটির মিটিং শেষে সাইমন বলেন, ‘আমাদের কার্যনির্বাহী কমিটির ৯ম মিটিং হয়েছে। সেখানে একবাক্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, সমিতির গঠনতন্ত্রের ৭ (ক) ধারার আলোকে আমাদের সম্মানিত সদস্য জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হলো।’
এসময় এই স্থগিতাদেশের সিদ্ধান্ত এখনই চূড়ান্ত নয় বলেও জানান এই নেতা-অভিনেতা। তিনি আরো জানান, ‘আজকের সিদ্ধান্তের বিষয়টি আমাদের উপদেষ্টামণ্ডলী ও আইনজ্ঞদের সঙ্গে আলাপ করে খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’  দায়িত্ব নেওয়ার বছর ঘুরতেই স্থগিত হতে যাচ্ছে দুইবারের সাধারণ সম্পাদক থাকা জায়েদ খানের সদস্যপদ। রবিবার শিল্পী সমিতির সভা ডেকেছে বর্তমান কমিটি। সেখান থেকেই আসবে জায়েদ খানের ব্যাপারে কঠিন সিদ্ধান্তটি। এছাড়া সমিতির একই বৈঠকে কার্যনির্বাহী পরিষদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সুচরিতা ও রুবেলকে। কারণ, তারা পর পর তিনটি সভায় অনুপস্থিত ছিলেন।
এদিকে কাঞ্চন-নিপুণ পরিষদ যে ব্যবস্থা নিতে যাচ্ছে সেটি শিল্পী সমিতির সংবিধানবিরোধী বলে দাবি করেন জায়েদ খান। তিনি অভিনেত্রী নিপুণ বরাবর একটি চিঠিও দিয়েছেন ১ এপ্রিল। সেখানে তার বিরুদ্ধে অন্যায় আচরণ করা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button