বাংলাদেশ

সাংবাদিক কাজলের জামিন নামঞ্জুর

শেরেবাংলা নগর থানায়, ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডল (ভার্চুয়াল) শুনানি শেষে এই আদেশ দেন।

শফিকুল ইসলামের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও আইনজীবী রিপন কুমার বড়ুয়া শুনানি করেন।

এর আগে ১০ মার্চ আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়াকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

কাজলসহ মামলার অন্য আসামিরা হলেন, মানবজমিন পত্রিকার প্রতিবেদক আল-আমিন, প্রিন্স ফাহিম, আরিফুল ইসলাম আরিফ, ফরহাদ খান, জুয়েল আহমেদ, মোহাম্মাদ মোসলেম, মিজানুর রহমান, মোর্শেদ আলম, কাকন আবু হানিফ, মো. রুবেল, আয়েশা আমান, মো. শামিম আক্তার, মো. সাত্তার মৃধা, মো. তৌফিক, মিলি হাসান, হাবিব আদনান, ঋষি কান্ত, মো. সোহেল হোসেন, ছালে আহমেদ, জসিম উদ্দিন জসিম, খাইরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, মাহফুজ আহমেদ, এম এ মামুন, মো. হেলাল, সেলিম চৌধুরী, ইস্পাত মোহাম্মাদ, বেলায়েত হোসেন, মারুফ রাজু ও মকটেল হোসেন মুক্তি।

উল্লেখ, ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

Related Articles

Leave a Reply

Back to top button