বিশ্ব

জাপানে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা, ধেয়ে আসবে সুনামি!

জাপানের একদল বিজ্ঞানী জানিয়েছেন, খুব শিগগির একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত জাপানের বুকে।

রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৯। আর এই মহাশক্তিশালী ভূমিকম্পের জেরে আছড়ে পড়বে সুনামি। এমনকী সুমামির ৩০ মিটার উঁচু পর্যন্ত দৈত্যাকার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। (ওয়ার্ল্ড নিউজ)

আসন্ন ভূমিকম্প ও সুনামিতে জাপানের কোন এলাকা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে তারও একটি সম্ভাব্য ইঙ্গিত দিয়েছে সরকার নিযুক্ত এই ভূমিকম্প বিশেষজ্ঞদের দল। তারা জানিয়েছে, সানরিকু ও হিডাকাকে ঘিরে জলভাগ এবং তোকাচি এবং নোমুরো সংলগ্ন সমুদ্রবক্ষে ভূমিকম্প হতে চলেছে।

যার জেরে হোক্কাইডো এবং ইওয়াতে দ্বীপে আছড়ে পড়বে সুনামি। সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তারা।

২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। যার জেরে সুনামি দেখা দেয়। এই বিপর্যয়ে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে সবথেকে ক্ষয়ক্ষতি হয়েছিল উত্তরপশ্চিমাংশে।

 

Related Articles

Leave a Reply

Back to top button