জাপানে ভূমিকম্পে নিহত ৪, সুনামি সতর্কতা

জাপানের উত্তরপূর্বাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ৪ জনের মৃত্যু ও শতাধিক লোক আহতের খবর জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবর: রয়টার্স।
ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজির তথ্য অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৭.১। আর এর কারণেই পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে আবারো ভয়াবহ সুনামি আছড়ে পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৩৬ মিনিটে দেশটির উত্তরপূর্বাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, রাত ৮টা নাগাদ কেঁপে ওঠে রাজধানী টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকা। এর পরই জাপানের উত্তর-পূর্ব সমুদ্র সৈকতে আছড়ে পড়তে পারে সুনামি- এমন আশঙ্কায় সতর্কতা জারি করেছে জাপান মেটারোলজিকাল এজেন্সি।
ভূমিকম্পের উৎসস্থল ছিল টোকিও-র কাছেই। রাজধানী টোকিও থেকে ২৯৭ কি.মি. উত্তর-পূর্বে ছিল এর উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে ৮১ কি.মি. গভীরে এই কেন্দ্রের অবস্থান। মনে করা হচ্ছে, এই প্রবল কম্পনের জেরে প্রায় ১ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে সৈকতে।
ইতোমধ্যে ২০ লাখ ঘরবাড়ি অন্ধকারে ডুবে গেছে। এর মধ্যে টোকিওতেই রয়েছে ৭০ হাজার।



