বাংলাদেশ

জাদুঘরের নিদর্শনে ক্ষতি হলে জেল-জরিমানার বিধান রেখে সংসদে বিল

জাদুঘরের রাখা নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে সংসদে একটি বিল উত্থাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সংসদে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল ২০২১’ উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বলা হয়েছে, জাদুঘরের স্থাবর নিদর্শন কেউ ধ্বংস বা ক্ষতি করলে ১০ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর অস্থাবর নিদর্শন চুরি, পাচার, ধ্বংস, নষ্ট, পরিবর্তন বা ক্ষতি করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা হবে।

এছাড়া কেউ জাদুঘরের নিদর্শনের ওপর খোদাই করলে বা কিছু লিখলে সর্বোচ্চ এক বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিলটি উত্থাপন করেন। ১৯৮৩ সালের এ সংক্রান্ত অধ্যাদেশ নতুন করে আইন করার জন্য বিলটি আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button