ভূরাজনীতি

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহত্তর লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল এমদাদ নাইম এর আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

আজ রোববার ১৫ অগাস্ট, আজিমপুর কবরস্থান গেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কল্যাণে দোয়া করা হয় ।

বেলা ১১ টায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনজাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। বিশেষ অতিথি ছিলেন মদিনা গ্রুপের উপ মহাব্যবস্থাপক সোলায়মান সেলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড কাউন্সিলার এরফান সেলিম, কাজী মাহমুদ আরিফ বাদল, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ তুষার, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আরিফ, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহ মো. শফিক, ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরজু মিয়া, ছাত্রলীগ নেতা আরিফ হাসান সজিব, সৈয়দ শাহ রওশন উল্লাহ বাবু, আানোয়ার হোসেন আানু ভূইঁয়া, সাবেক ছাত্র নেতা সরনসহ লালবাগ থানার অন্তর্গত আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button