স্পোর্টেইনমেন্ট

জাতীয় ফুটবল দলে পাঁচ নতুন মুখ

আসন্ন নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে পাঁচ নতুন মুখসহ ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার মতিঝিলস্থ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় দলের প্রধান প্রশিক্ষক জেমি ডে।

দোলে আবার জায়গা পেয়েছে নতুন মুখ ৫টি। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দল থেকে ৭ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সেখানে একজন ছাড়া বাকিরা সবাই নতুন।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়া অংশ নেবে কিরগিজস্তান।

আই লিগ খেলতে অধিনায়ক জামাল ভূঁইয়া এখন কলকাতায় রয়েছেন। কলকাতা মোহামেডানের হয়ে খেলা এই মিডফিল্ডারকে নিয়েই দল ঘোষণা করেছেন জেমি।

গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৯ জন।

তারা হলেন- তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, রবিউল হাসান, আতিকুর রহমান ফাহাদ, ইয়াসিন খান, এমএস বাবলু, পাপ্পু হোসেন ও নাবিব নেওয়াজ জীবন।

ক্যাম্পে ডাক পাওয়া নতুনরা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মো. ইমন, মেহেদি হাসান, ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল ও মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান সোহাগ।

২৪ সদস্যের দল: গোলরক্ষক- আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার- বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ। মিডফিল্ডার- মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি, রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা। ফরোয়ার্ড- মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।

আগামী ১৮-২০ মার্চের মধ্যে নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন ফুটবলাররা।

Related Articles

Leave a Reply

Back to top button