বাংলাদেশ

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মায়ের ইন্তেকাল

জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের মা এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি রত্নগর্ভা মা জাহানারা হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩ জুন) দিবাগত রা‌ত ১২টার পর রাজধানীর পপুলার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। তি‌নি বার্ধক্যজনিত রো‌গে ভুগ‌ছি‌লেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

কর্মজীবনে সফল ও উচ্চ শিক্ষিত সন্তানদের মা হিসেবে মরহুম জাহানারা হোসেন ২০১৮ সালে রত্নগর্ভ মায়ের স্বীকৃতি পেয়েছিলেন। তার ৫ মেয়ে ও ৪ ছেলে সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ও প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button