ভূরাজনীতি

বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, ‘রি-অ্যাকটিভ’: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ। ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রি-অ্যাকটিভ।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি শুধু সমালোচনার তীর ছুঁড়ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেকোনও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা আওয়ামী লীগের গত সাত দশকের ঐতিহ্য।’

তিনি বলেন, বিএনপি নেতারা চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়। তারা সরকারের কোনও উন্নয়ন ও অর্জন দেখতে পায় না। আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘন কুয়াশা জমেছে।’

বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন বলে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র।’

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘করোনা টিকা নিয়ে বিএনপি আবারও অপপ্রচার শুরু করেছে। নিবেদিত সরকারের যেকোনও প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের ‘মিথ্যা অভিযোগের কলের গান’ অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’

Related Articles

Leave a Reply

Back to top button