বাংলাদেশবিশ্ব

জাতিসংঘে বাংলাদেশের দূত হলেন আব্দুল মুহিত

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে মুহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে যোগদানকারী মুহিত রাবাব ফাতিমার স্থলাভিষিক্ত হবেন।

পেশাগত কূটনীতিক মুহিত বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভিয়েনায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। একই সাথে তিনি হাঙ্গেরী, স্লোভেনিয়া ও স্লোভাকিয়ার অ্যাম্বাসেডার হিসেবে কনকারেন্টলি অ্যাক্রেডিটেশন দায়িত্ব পালন করেন।

এছাড়াও, তিনি ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি এস্তোনিয়া ও আইসল্যান্ডের কনকারেন্টলি অ্যাক্রেডিটেশনের দায়িত্ব পালন করেন।

মুহিত তার কূটনৈতিক জীবনে কুয়েত, রোম, দোহা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনের পাশাপাশি নিউইয়র্কের জাতিসংঘের স্থায়ী মিশনের দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button