ভূরাজনীতি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াত আমির গ্রেফতার

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার দেখিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আসাদুজ্জামান জানান, আমরা জঙ্গিবাদের সঙ্গে জামায়াতের আমির ডা. মো. শফিকুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিসি মিডিয়া জানান, এর আগে তার ছেলে  ডা. রাফাত চৌধুরীকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক হওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। সেই মামলায় আরেক আসামী জামায়াত আমির। তাই তাকে কংক্রিট তথ্যের উপর নির্ভর করে গ্রেফতার দেখানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button