সারা দেশে করোনা ভাইরাস সংকটে চিকিৎসা ও খাদ্য সামাগ্রী বিতরণ

সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় সেবাদানকারী চিকিৎসক ও চিকিৎসা সেবা পেশায় নিয়োজিতদের জন্য পিপিই সহ বিশেষ প্রনোদনা দিচ্ছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। তারই ধারাবাহিকতায় আজ সকালে কুর্মিটোলা হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন বিএমএ টিম। সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলনসহ বিএমএ’র উর্দ্ধতনরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ চরপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা শরিফউদ্দিন বায়জিদ নিজ অর্থায়নে দু:স্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ২০০ প্যাকেট চাল, ডাল,পিয়াজ ও তৈলসহ নিত্যপণ্য দ্রব্য বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিতিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল হাসান বাবু।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় ১০০ জন রিক্সার চালক ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও সুত্রাপুর থানাধীন ৪২, ৪৩ ও ৪৪ নং ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন যুবলীগের এ নেতা।



