বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ১ বিলিয়ন ডলার পাবে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ১ বিলিয়ন ডলার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নানাবিধ নির্দেশনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানির অপচয় বন্ধ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয় এই আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ১ বিলিয়ন ডলারের তহবিল পাবে বাংলাদেশ। ডেল্টা প্ল্যানের সঙ্গে সমন্বয় করে প্রকল্প নিতে হবে। এতে সর্বাধিক গুরুত্ব পাবে সুন্দরবন।’
তিনি আরও বলেন, ‘পানি ব্যবহারে অনেকে সচেতন না। পানির অপচয় বন্ধ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে। পানি ব্যবহারে মানুষ যেন মিতব্যয়ী হয় এই আশাবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
মান্নান বলেন, ‘ওয়াসার পানির উৎপাদন খরচের একটা সমন্বয় করতে বলেছেন প্রধানমন্ত্রী। সবাইকে পানির অপচয় বন্ধ করতে বলেছেন। অনেকে পানির ট্যাপ ছেড়ে রাখেন এটা যেন না হয় এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন।’
উল্লেখ্য, আজকের একনেকের সভায় ১৮ হাজার ৬৬ কোটি টাকা ব্যায়ে ১৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।



