বিশ্ব

জর্জ ফ্লয়েড হত্যার বিচার শুরু

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিচার শুরু হয়েছে। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম ডেরেক চাওভিন। গত বছরের ২৫ মে ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় নয় মিনিট ধরে চেপে ধরেন। এর পরই মারা যায় ফ্লয়েড। এ ঘটনার একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিল।

যে চারজনের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগ আনা হয়, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামী। তবে চাওভিন তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে এই মামলায় তার ৪০ বছর পর্যন্ত সাজা হতে পারে। তাকে ইতোমধ্যে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

১৪ জন জুরির সবাই যদি সর্বসম্মত সিদ্ধান্তে আসেন, কেবল তবেই ডেরেক চাওভিনকে দোষী বলে রায় দেওয়া যাবে। জুরিদের মধ্যে ছয়জন শ্বেতাঙ্গ নারী, তিনজন কৃষ্ণাঙ্গ পুরুষ, দুজন শ্বেতাঙ্গ পুরুষ, দুজন মিশ্র বর্ণের নারী এবং একজন কৃষ্ণাঙ্গ নারী।

Related Articles

Leave a Reply

Back to top button