স্পোর্টেইনমেন্ট

জন্ম নিবন্ধন নথিতে প্রকাশ্যে এলো নুসরাত পুত্রের বাবা যশ

তিন সপ্তাহ হয়ে গেছে পুত্রসন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সন্তানের বাবা কে এ নিয়ে ছিলো নানা জল্পনা কল্পনা । যদিও ঘুরে ফিরে বার বারই আসছিলো অভিনেতা যশ এর নাম। নুসরাতের দেয়া নানা ইঙ্গিতেও যশ-ই নুসরাতের সন্তাবের বাবা বলে ধারণা করেছিলো সবাই।

এবার সেই ধোঁয়াশা খুলে গেছে। কারন এবার নুসরাতের ছেলের বাবার নাম প্রকাশ্যে এসেছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে কলকাতা পৌরসভার অনলাইনে ফরমে ছেলের নাম নথিভুক্ত করতে গিয়ে তিনি বাবার নাম জানান। নথিভুক্ত ফরমে ছেলে ঈশান দাশগুপ্তের বাবার নামের জায়গায় লেখা হয়েছে দেবাশিষ দাশগুপ্ত ওরফে অভিনেতা যশ।

সন্তানের বাবার নাম জানালেন নুসরাত

অত্যন্ত গোপনে কলকাতা পৌরসভার জন্ম নিবন্ধন পোর্টালে অনলাইনে পুত্র ঈশানের বাবার নামের জায়গায় তিনি অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম লিখেছেন। অনলাইনে এই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩।

এবার আর সন্তানের পিতৃপরিচয় গোপন রাখতে পারলেন না নুসরাত।

 

Related Articles

Leave a Reply

Back to top button