বিশ্ব
ছেলের বিয়েতে আকাশ থেকে ১৫ কোটি টাকা উড়ালেন বাবা

ছেলের বিয়েতে উচ্ছ্বসিত হয়ে আমন্ত্রিতদের ওপর নিজের হাতে ১৫ কোটি টাকার বর্ষণ করেছেন বাবা। টাকা বর্ষণের জন্য ভাড়া করে আনা হয়েছিলো হেলিকপ্টার।নতুনত্ব ও চমক আনতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বরের বাবা।
ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজ২৪ পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানায়, পাকিস্তানের পাঞ্জাবে অভিনব এ ঘটনাটি ঘটে। বিয়েতে আমন্ত্রিতদের ওপর নিজের হাতে ১৫ কোটি টাকা ফেলেছেন ছেলের বাবা। টাকার সঙ্গে ছিলো গোলাপের পাপড়িও।
টাকা উড়ানোর মুহূর্তের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কেউ কেউ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কালো টাকার অভিযোগ এনেছেন অনেকেই। তবে মজা করে একাংশ এমন বিয়ে বাড়িতে খেতে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।



