বিশ্ব

ছাতা নিয়ে প্রবল বিড়ম্বনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভিডিও ভাইরাল

ছাতা খুলতে গিয়ে তা না খুলে উল্টে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এই প্রবল বিড়ম্বনার মুখে পড়ে হেসে ফেলেন বরিস জনসন।

আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। তা দেখে নেট দুনিয়ায় হাসির রোল থামছেই না।

দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে একটি স্মৃতিসৌধের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে খোলা জায়গায় বসে আছেন বরিস জনসন আর তার পাশেই বসেছিলেন যুবরাজ চার্লস সহ ব্রিটেনের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা। কিন্তু সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছাতা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। পরে সেই বন্ধ হয়ে যাওয়া ছাতা যাওবা খুলল তা হঠাৎ সম্পূর্ণ উল্টে গেল উপরের দিকে।

এ সময় হেসে ফেলেন বরিস জনসন। পরে নিজেই কোনরকমে উল্টে যাওয়া ছাতা আবার সোজা করেন।

কিন্তু খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছাতা এরকম প্রকাশ্যে উল্টে যাওয়ায় গোটা বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে বেশিরভাগ নেটিজেন এই ভিডিও দেখে হাসি মশকরায় মেতে উঠেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছাতা সামলাতে একদমই আনাড়ি। আবার কেউ কেউ বলছেন ব্রিটিশ সরকারের উচিত প্রধানমন্ত্রীর জন্য নতুন একটি ছাতার ব্যবস্থা করা!

Related Articles

Leave a Reply

Back to top button