স্পোর্টেইনমেন্ট

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলতে আছেন যারা

বুধবার (২ নভেম্বর) রাতের ম্যাচগুলো দিয়ে চূড়ান্ত হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্রথম পর্বের ১৬ দলের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় পরের রাউন্ড নিশ্চিত করেছে লাইপজিগ ও এসি মিলান।
লিগে ১৪ দলের নকআউটে খেলা নিশ্চিত হয়েছিল আরও আগেই। গতকাল রাতের ম্যাচে শাখতার দোনেৎস্ককে হারিয়ে লাইপজিগ ও সালসবুর্ককে হারিয়ে এসি মিলান উঠেছে নকআউট পর্বে। আগামী সোমবার (৭ নভেম্বর) সুইজারল্যান্ডের নিয়নে শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে।
নকআউট নিশ্চিত করলো যারা:
গ্রুপ এ: নাপোলি, লিভারপুল
গ্রুপ বি: পোর্তো, ক্লাব ব্রুজ
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান
গ্রুপ ডি:  টটেনহ্যাম হটস্পার, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
গ্রুপ ই: চেলসি, এসি মিলান
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ড
গ্রুপ এইচ: বেনফিকা, পিএসজি

Related Articles

Leave a Reply

Back to top button