বাংলাদেশ

চোরাচালানের কারণে সীমান্তে হত্যার ঘটনা ঘটছে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, মাদক ও চোরাচালান আমাদের দু’দেশেরই সমস্যা। এনিয়ে দুই দেশের সরকার কাজ করছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপহারস্বরূপ রংপুর সিটি করপোরেশনকে দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চোরা চালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডের কারনে সীমান্তে হত্যার ঘটনা ঘটে চলেছে। এতে শুধু বাংলাদেশের মানুষ নয়, ভারতের নাগরিকরাও নিহত হচ্ছে। তবে ইতিমধ্যে এমন হত্যকান্ডের ঘটনা অনেক কমে এসেছে। এই হত্যা যাতে শূন্যে আনা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে। বিএসএফ-বিজিবি সীমান্ত রক্ষায় যথেষ্ট সচেষ্ট রয়েছে। ভারতীয় সেনাদের বিনা কারণে হত্যা না করতে নির্দেশনা দেয়া হয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে।
ভারতীয় হাই কমিশনার বলেন, বিজিবি-বিএসএফকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছি। আশা করা হচ্ছে, ভালো ফল পাবো।
তিনি আরও বলেন, মাদক চোরাচালান দুই দেশেরই সমস্যা। বিশেষ করে ইয়াবা ও আইসের মতো ভয়ানক মাদক উভয় দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এটা যেকোনও মূল্যে বন্ধ করতে হবে। এই মাদক চোলাচালান বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাট্টি, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রংপুর নগরের মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিক্রম কুমার দোরাইস্বামী। ভারতীয় হাইকমিশনের অর্থায়নে ভবনটি নির্মিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button