বিশ্ব

চীনে প্লাবিত হাইওয়ে টানেল থেকে আরও ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে গত সপ্তাহে প্লাবিত হওয়া একটি হাইওয়ে টানেলের ভেতর থেকে আরও ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। বুধবার রাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। [বার্তা সংস্থা রয়টার্স]

উদ্ধারকারীরা টানেলের ভেতর আটকা থাকা আর একজন শ্রমিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৫ জুলাই শিজিংশান টানেলের ভেতর হঠাৎ পানি ঢুকতে শুরু করে। এটি তৈরি হচ্ছে একটি বৃহৎ জলাধারের নিচ দিয়ে। টানেলটি প্লাবিত হওয়ায় এর প্রবেশদ্বার থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আটকা পড়েন ১৪ শ্রমিক।

এটি গত মার্চ থেকে ওই টানেলে দ্বিতীয় দুর্ঘটনা। মাস চারেক আগে সেখানে একটি দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button