বিশ্ব

চীনের সঙ্গে গোপন সম্পর্কে আটক নাসা’র গবেষক

টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির (তামু) প্রফেসরকে আটক করা হয়েছে চীনের সঙ্গে গোপন সম্পর্ক ও অর্থ নেওয়ার অভিযোগে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ২৪ আগস্ট জানায়, মহাকাশ গবেষণা সংস্থা নাসা’য় গবেষক হিসেবে কাজ করার সময় চীনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৫৩ বছর বয়সী ছেং ঝেংডং বহু বছর ধরে তামু ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। চীনের বিশ্ববিদ্যালয়, চীনের কোম্পানি ও চীনের রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছেং ঝেংডং নাসা’য় গবেষণার সময় চীনের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি গোপন করেছিলেন। অথচ নাসায় কাজ করার সময় চীনকে সহযোগিতা না করার ব্যাপারে তিনি ছিলেন চুক্তিবদ্ধ। দ্য ইপস টাইমস।

Related Articles

Leave a Reply

Back to top button