স্পোর্টেইনমেন্ট
চাচাতো বোনকে বিয়ে করছেন পাকিস্তান ক্রিকেটার বাবর

চাচাতো বোনের সাথে বাগদান সেরেছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। তবে বিয়েটা এখনই করছেন না।
পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছরই বিয়ে করতে চলেছেন বাবর। উভয় পরিবারই এই বিয়েতে সম্মত হয়েছে বলে খবর।
কিছুদিন আগে বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক পাকিস্তানি তরুণী। তিনি সংবাদ সম্মেলন গর্ভবতী হয়ে পড়েছেন বলেও দাবি জানিয়েছিলেন। পরে ওই নারীকে মেরে ফেলারও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে বাবরের বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের কোনোটারই সত্যতা মেলেনি।
তবে এই মুহূর্তে বাবার আজমের চাচাতো বোন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। [সূত্র : দ্য নিউজ]



